চট্টগ্রামের রাউজানের জানিপাথর এলাকায় ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবীর দাওয়াত খেয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আয়োজকদের ওপর হামলা শ্লীলতাহানি এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে।
এই ঘটনায় চার নারী আহত হয়েছেন। আহতরা হলেন, সাদিয়া আকতার (২৫), মরিয়ম বেগম (২০), মনি আকতার (২৬), মাহি আকতার (১৯)।
৩০ আগস্ট রোববার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জানিপাথর পাঁচপুকুরিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
এই বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ মফিজুর রহমান বাদী হয়ে রাউজান থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,রাউজান উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের জানিপাথর পাঁচপুকুরিয়া এলাকার নুর ইসলামের পুত্র মফিজুর রহমান রোববার পরিবারিক উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিলের আয়োজন করেন। দুপুরে অতিথিদের খাবারের ব্যাবস্থাও ছিল। এতে নিমন্ত্রণ পেয়ে পার্শ্ববর্তী এলাকার মো. রুবেল (২৭), বুরু ছালাম (৩৫), মো. ইকবাল (৪০), চালিয়ে (২৫) ও মো. ফারুকসহ (৩০) অচেনা ২০-২২ জন তার বাড়িতে আসেন। দুপুরের খাবার খাওয়ার পর রুবেল ও তার সঙ্গীরা আয়োজক মফিজুর রহমানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রুবেল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে । পরে স্থানীয় লোকজন এগিয়ে আসায় রুবেল ও তার সঙ্গীরা সেখান থেকে চলে যান।
পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে ০১৮২৬০৯৫২৮৫ নাম্বার থেকে মফিজুর রহমানের মুঠোফোনে কল করে পুনরায় চাঁদা দাবি করে এবং হুমকি ধমকি দেয়। কিছু সময় অতিবাহিত হওয়ার পর তারা সদলবলে আবার মফিজুর রহমানের বসতঘরের সামনে আসেন। এ সময় তার পরিবারের কয়েকজন নারী সদস্য তাদের নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকার বাসার উদ্দেশ্যে চলে যাওয়ার পথে তাদের কাছে চাঁদা দাবি করে হামলা করতে থাকেন। হামলায় সাদিয়া আকতার , মরিয়ম বেগম , মনি আকতার ও মাহি আকতার নামের চারজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করেন বাদী মফিজুর রহমান।
য়ঘটনাটির বিষয়ে জানতে চাইলে রুবেল দৈনিক সংবাদের রাউজান ও হাটহাজারী প্রতিনিধি আনিসুর রহমানকে মুঠোফোনে উত্তেজিত হয়ে বলেন, কিসের অভিযোগ, কে অভিযোগ করেছে।
এ সময় মুঠোফোনে বিশ্রী শব্দ ব্যাবহার করে এক পর্যায়ে কল কেটে দেন রুবেল।
ঘটনাটির বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









