সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন’র উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা মৎস্য অফিসার অলিউর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহীনি রঞ্জন দে, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জুলহাস, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমদ তারেক, সাংগঠনিক সম্পাদক নাছির আহমদ।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
সভায় কবি নজরুলের জীবন, কর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









