নাটোরের গুরুদাসপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বড় ও মধ্যম বয়সী বালক-বালিকা শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় সাতার, হ্যান্ডবল, কাবাডি ও দাবা ইভেন্টে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রতিটি ইভেন্টে বালক ও বালিকা বিভাগে বড় এবং মধ্যম বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার। এ সময় একাডেমিক সুপারভাইজার বজলুর রশিদ, গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, শাহিদা কাশেম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা রেখাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









