রংপুর বিভাগের মধ্যে অপারেশনাল কার্যক্রম ও সার্বিক দক্ষতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় ঠাকুরগাঁও ফায়ার স্টেশনকে "শ্রেষ্ঠ ফায়ার স্টেশন" হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন ও অপারেশনাল কাজে সাহসিকতা প্রদর্শনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান অনুষ্ঠানে ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সারোয়ার আলম হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক।
এই স্বীকৃতি প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলেন, যেকোনো স্বীকৃতিই কাজের গতি বৃদ্ধি করে। এই অর্জন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের সকল সদস্যের কঠোর পরিশ্রম ও জনসেবার প্রতি নিষ্ঠার প্রমাণ।
ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের এই সাফল্যের জন্য মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, পরিচালকবৃন্দ, উপপরিচালক (ভারপ্রাপ্ত) রংপুর, সহকারী পরিচালক দিনাজপুর, উপসহকারী পরিচালক ঠাকুরগাঁও এবং সকল স্টাফদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









