বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটের বিশেষ সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
গোপালগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনার নতুন কমিটির ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. তৌফিকুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন সাইফুল ইসলাম চৌধুরী।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান কবীর, এস এম নিয়ামতে খোদা, ইকবাল হোসেন, আহসান উদ্দিন আহম্মদ, দুলাল খান ও জিয়াউর রহমান।
নতুন এই কমিটি ২০২৬ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করা এবং মানবিক কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









