সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সামিউল ইমাম আজম (মনির) সভাপতি ও জি এম আসাদুজ্জামান (লিটন) সাধারণ সম্পাদক নির্বাচিত।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসব মুখর পরিবেশে চলে ভোটগ্রহণ।
সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আজম (মনির) পেয়েছেন ৩৩ ভোট এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শামনগর প্রতিনিধি এস. এম. মোস্তফা কামাল ১২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি জি এম আসাদুজ্জামান (লিটন) ২৮ ভোট পেয়েছেন, দৈনিক যুগের বার্তা প্রতিনিধি আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট।
এছাড়াও প্রেস ক্লাবের ১১টি পদের মধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি জাহিদ সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি হাজী মুরাদ হোসেন, সাংগঠনিক পদে দৈনিক বিডি খবর পত্রিকার প্রতিনিধি জি. এম. আব্দুল কাদের, অর্থ সম্পাদক পদে দৈনিক সকাল বেলা পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান মারুফ, দপ্তর সম্পাদক পদে দৈনিক রানার পত্রিকার প্রতিনিধ অনাথ মন্ডল, ক্রীড়া ও সাংষ্কৃতিক পদে দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার প্রতিনিধ আব্দুল আলিম, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে দৈনিক খুলনা অঞ্চল পত্রিকার প্রতিনিধি এস. এম. আলমগীর হায়দার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. আরিফুজ্জামান আরিফ নির্বাচিত হয়েছেন।
কার্যকারী সদস্য পদে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি ২৬ ভোট পেয়ে শেখ সোহরাব হোসেন ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯ ভোট পেয়ে দৈনিক অধিকরণ ও প্রতিদিনের কন্ঠ পত্রিকার স্টার রিপোর্টার এম কামরুজ্জামান ২য় এবং ১৮ ভোট পেয়ে দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি মো. আলমগীর সিদ্দিক ৩ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী এবং অধ্যাপক জি. এম. মাহাবুব আলম।
ভোট চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনির, উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









