নাটোরের সিংড়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শেরকোল-রাণীনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোস্তফা বিন আরাফাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার মোস্তফা বিন আরাফাত উপজেলার রাণীনগর গ্রামের রিয়াদ মোস্তফা রতনের ছেলে। তিনি শেরকোল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোস্তফা বিন আরাফাতকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









