সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষকদের জন্য জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল আমন নতুন জাতের ধান চাষের উপর দিনব্যাপি রিফ্রেসার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ই সেপ্টম্বর ) সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ হলরুমে পূর্ব পাগলা ইউনিয়নের দামোদরতপী ও মাহমুদপুর গ্রামের নির্বাচিত ২০ জন কৃষকে অংশগ্রহণে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
বে-সরকারি উন্নয়ন সংস্থা এসেব হবিগঞ্জ'র এনরিচ প্রকল্প এটি আয়োজন করে। প্রকল্পটি শেয়ার দ্যা প্লানেট এ্যাসোসিয়েশন ও জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) এর আর্থিক সহযোগিতায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে সেশন প্রশিক্ষণ প্রদান করেন পূর্ব পাগলা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির। প্রশিক্ষণ সমন্বয় করেন এসেড হবিগঞ্জের প্রজেক্ট অফিসার এ এইচ এম আনিসুজ্জামান।
বক্তব্য রাখেন এসেড হবিগঞ্জের ডিআর-সিসিএএ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান ও গণমাধ্যম কর্মী শহিদুল ইসলাম রেদুয়ান। এসময় এনরিচ প্রকল্পের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট জামিল হক ও দিপলু সূত্রধর। ডিআর- সিসিএএ প্রকল্পের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট জাকারিয়া ও মোসাদ্দিক হোসেন সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









