দেশের বিভিন্ন জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার।
রবিবার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১-এর বিধান অনুযায়ী চাকরি স্থায়ীকরণের প্রয়োজনীয় সব শর্ত পূরণ করায় এসব সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়েছে।
প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখা গেছে, স্থায়ী হওয়া শিক্ষকদের মধ্যে কেউ ২০১৭ সালে, কেউ ২০১৮ সালে চাকরিতে যোগ দেন। তবে তাদের চাকরি স্থায়ী হয়েছে দীর্ঘ সময় পর।
এ কারণে যোগদানের তারিখ থেকে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। একই সঙ্গে তাদের বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক পাওনাদিও পরিশোধ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









