বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬’। আজ সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, পটুয়াখালী যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এ বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ছিল— “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা হয়।
সাক্ষরতার প্রসার, নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরিই এই দিবসটির অন্যতম লক্ষ্য।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ করিম।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









