নাটোরের বড়াইগ্রামে জুয়েলারি ব্যবসায়ীদের সচেতন করতে বিভিন্ন দোকানে সচেতনতামূলক স্টিকার লাগিয়েছে থানা পুলিশ। একইসঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাটোর জেলা পুলিশের উদ্যোগে উপজেলার লক্ষীকোল বাজারের জুয়েলারি দোকানগুলোতে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে দোকানগুলোতে লাগানো স্টিকারে লেখা রয়েছে— “স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন আইনবহির্ভূত কাজ। এ ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।”
এসময় জুয়েলারি ব্যবসায়ীদের স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন না করার জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থেকে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে তাদের সচেতন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে সচেতন করে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









