নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত চারজন সহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত কান্দাপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে মো. সফিউল আলম (সৈকত); জোয়ারদী এলাকার মৃত আব্দুস সামাদ বেপারী ওরফে আব্দুস সামাদের ছেলে আতিকুর রহমান পনির (৩২); ভাটিবন্দর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ওমর ফারুক এবং উত্তর ষোলপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোনতাজ উদ্দিন (৬০)।
এ ছাড়া নিয়মিত মামলায় যশোরের ছিকরগাছা থানার নওদাপাড়া এলাকার মো. হোসেন আলীর ছেলে মো. উজ্জল হোসাইন (৪৭) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের জাঙ্গাল এলাকার মৃত রকমত উল্লাহর ছেলে মো. সানাউল্লাহ (৩৮)কে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ছয়জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









