নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চিকিৎসকের কোনো সনদ না থাকা সত্ত্বেও পশু চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ভুয়া পশু চিকিৎসককে ৩ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সনমান্দি এলাকায় অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সনমান্দি এলাকায় ভুল চিকিৎসা দেওয়ার পর এক খামারির গরু মারা যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে যাচাই করা হয়। এ সময় দেখা যায়, তিনি চিকিৎসক হিসেবে কোনো সনদ বা প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করতে পারেনি।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম জানান, অনুমোদনহীন ও সনদবিহীনভাবে পশু চিকিৎসা দিয়ে মানুষের গবাদিপশুর ক্ষতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









