নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক, ধর্ষণ, ছিনতাই ও পরোয়ানাভুক্ত মামলাসহ বিভিন্ন অভিযোগে ১৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা।
সোনারগাঁ থানা পুলিশ সুত্র জানায়, অভিযানে মাদক ও ধর্ষণ মামলায় দুই জন, আদালতের পরোয়াভুক্ত এক আসামি এবং ছিনতাইয়ের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টের একটি মামলায় ১ জন এবং মাদক সেবনের অভিযোগে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদক মামলায় গ্রেপ্তার হওয়া নাজমুল হাসানের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ধর্ষণ মামলায় আছিকার মোল্লা (৪৫), পরোয়ানাভুক্ত স্বপন (৩৬) এবং ছিনতাইয়ের অভিযোগে রাব্বি মিয়া (২৪) ও ইমরান হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়।
এছাড়া মোবাইল কোর্টের মামলায় নিমিত ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









