কুলাউড়ায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু পালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু এমপি আনুষ্ঠানিকভাবে কয়েকজন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় মানুষের হাতে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক প্রমুখ। মোট ৭৬ ক্ষতিগ্রস্থের মধ্যে ১ বান্ডিল টেউটিন ও ৩ হাজার টাকা করে চেক বিতরন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









