মাদারীপুর জেলার শিবচরে ১শত জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে ১শত হুইল চেয়ার। একই সাথে ২৭ টি অসহায় পরিবারকে ২ বান্ডেল করে টিন দেয়া হয়।
সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে পদ্মা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিতদের মাঝে হুইল চেয়ার ও টিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অসহায় পরিবারগুলোর বসবাসের নিরাপত্তা নিশ্চিত করতেও এ ধরনের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে।'
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার এবং ২৭টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রকৃত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হরিস চন্দ্র বোস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসানসহ অন্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









