যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ চোরাচালানি পণ্য জব্দ করেছে।
সোমবার ( ১৪ সেপ্টেম্বর) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপির টহল দল ও আমড়াখালী চেকপোস্টের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এতে ৮ বোতল বিদেশি মদ, ৮ বোতল নেশা জাতীয় এসকাপ সিরাপ, শাড়ী ও কসমেটিকস পণ্য জব্দ করেন। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









