কুমিল্লার ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় রেজিস্ট্রেশন পর্বের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে রেজিস্ট্রেশন পর্বের উদ্বোধন করেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।
কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, সাপ্তাহিক গোমতির সম্পাদক মোবারক হোসেন, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান।
এছাড়াও বক্তব্য রাখেন মাই টিভির প্রতিনিধি আবু মুসা, আয়োজক কমিটির অন্যতম সদস্য জহিরুল হক বাবু, শাহ ইমরান, মারুফ, অমিত মজুমদার, হাবিবুর রহমান মুন্না, ইয়াসিন প্রমুখ।
আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। কুমিল্লা জেলায় কর্মরত সাংবাদিকগণ এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন।
রেজিস্ট্রেশন পর্বের উদ্বোধনের সময় মরহুম সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিশেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









