নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৭ জনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে কাঁচপুর দক্ষিণপাড়া এলাকার আপন খান (২১), দক্ষিণ নাউরি এলাকার মো. ইমরান (২২), বন্দর উপজেলার বঙ্গশাসন এলাকার খোরশেদ (৩০), খাগুটিয়া এলাকার মো. আকবর (৩৯), কৃষ্ণনগর এলাকার মো. আফাজ উদ্দিন (৪০), পঞ্চবটি এলাকার জসিম সরকার (৫৫) এবং খামারগাঁও এলাকার মো. তাজুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া নিয়মিত মামলায় বারদী সেনপাড়া এলাকার মো. শাহ আলম (৪০) ও পিরোজপুর এলাকার রকিবুল হাসান ইমনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোগড়াপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগ (কার্যক্রম নিষিদ্ধ) কর্মী মো. মাসুম (৩৮) এবং সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল রহমান রাতিনকে (৩০), পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাব্বি সীমান্ত গাজী (২৮), যুবলীগের সদস্য মনির হোসেন (৪০) এবং সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সদস্য আব্দুর রহমান অমিকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি গোয়ালদী এলাকার মো. উজ্জল মিয়া এবং ভবনাথপুর এলাকার মো. আব্দুস ছালাম ওরফে সেন্টু মিয়াকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. বারিক জানান, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









