সারাদেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কুষ্টিয়া জেলায় মাদকের ভয়াবহ বিস্তারের প্রতিবাদ জানিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া সদর উপজেলা শাখা।
সোমবার(২১ সেপ্টেম্বর) সকালে সময় কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকা ৫ রাস্তার মোড় (শহীদ চত্বর)-এ এই মানববন্ধনের আয়োজন করা হয়।
কর্মসূচিটি পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা এনসিপির সদস্য সচিব এস এম নাজমুস সাকিব।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সোয়েব হাসান রায়হান, কুষ্টিয়া জেলা এনসিপির সদস্য সচিব সুলতান মারুফ তালহা, সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন স্ট্যালিন, যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, কুষ্টিয়া সদর এনসিপির আহবায়ক মো. কামরুজ্জামান কামু, সাংগঠনিক সম্পাদক মুনিব আলী, কুষ্টিয়া সদর ছাত্র শক্তির সোলেমান হোসেন অন্তর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা কুষ্টিয়াসহ সারাদেশে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি, চরম আইনশৃঙ্খলাহীনতা এবং তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অনতিবিলম্বে মাদক কারবারিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সমাজ ও দেশকে মাদকমুক্ত করতে এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এনসিপির আন্দোলন ও সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









