কাশবনের নীরবতা ভাঙল এক অজ্ঞাত মরদেহের খবরে। হাত ও মুখ স্কচটেপে প্যাঁচানো অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর সদর ইউনিয়নের উপজেলা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের সংসদ সদস্য এর কার্যালয়ের পেছনের কাশবনের ভেতর মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিচয় এখনো মেলেনি। মুখ ও দুই হাতে স্কচটেপ প্যাঁচানো থাকায় ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মরদেহের অবস্থান ও দৃশ্যমান আলামত দেখে ঘটনাটি সন্দেহজনক বলে মনে করছে পুলিশ।
নাসিরনগর থানার ওসি শাহিনুল ইসলাম জানান, মরদেহটি খুব বেশি পুরোনো নয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









