রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফেসবুকে পোস্ট করে বিএনপি নেতার আত্মহত্যা

লক্ষ্মীপুর (রায়পুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

ফেসবুকে পোস্ট করে বিএনপি নেতার আত্মহত্যা

‎লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন  বিএনপি নেতা ইউসুফ আলী (৫২)। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

‎পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে ইউসুফ আলীর সঙ্গে পরিবারের টানাপড়েন চলছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি সালিশ বৈঠকও হয়। এ বিষয় নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

এরআগে তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন, ‘যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন।’

‎উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কয়েক দিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। 

‎‎হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাকিব/রায়পুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.