রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরের ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

গাজীপুর (মহানগর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম

আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম

গাজীপুরের ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে  ২০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. পিয়ারু (৩৪) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব-১। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার ভূষিরমিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার বেচাকেনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. পিয়ারুকে (৩৪) কে আটক করা হয়। এ সময় তল্লাশি করে ২০ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত মো. পিয়ারু চট্টগ্রাম জেলার পটিয়া থানার আজিমপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব আরো জানায়, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুর গাছা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ইয়াবাসহ আটককৃতকে র‍্যাব থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

শাহীন/গাজীপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.