‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্তের পরিচালনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা ধরেন। পাশাপাশি দীর্ঘায়ু মানুষের জীবনমান উন্নয়ন এবং সমাজে প্রবীণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও সচেতনতা সৃষ্টি করার আহ্বান জানান।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবী, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ১১টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভূক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









