রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পাংশা-কালুখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আমজাদ হোসেন আর নেই। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষক সমাজের সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেল ৩টায় খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








