ধর্ম যার যার, উৎসব সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় শহীদ জগতজ্যোতি পাঠাগারের মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তব্য দেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ্বর দাস, সংগঠনের সাবেক সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক বিমল বণিক, সহসভাপতি পলি তালুকদার, রাধাকৃষ্ণ সূত্রধর, স্বপন চন্দ্র দেব, চঞ্চল কুমার লোহ, জন্টু তালুকদার, সুমন সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরিমল তালুকদার, সদস্য বিমান ঘোষ ও প্রতিশ গোস্বামী, কৃষ্ণ গোপাল গোস্বামী।
এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক অরজন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সেতুশ বাবু তালুকদার ও যুগ্ম সম্পাদক মনি কাঞ্চন দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রস্তুতি, পূজা উদযাপনের সার্বিক পরিবেশ এবং উৎসবকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জেলার সব উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিজেদের এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি বাঙালির অন্যতম বৃহৎ সামাজিকগগ ও সাংস্কৃতিক উৎসব। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় সুনামগঞ্জ জেলার সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









