গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে বরিশালে শুরু হয়েছে ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ।
রবিবার (৪ অক্টোবর) সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সেমিনার কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে খলিল আহমে বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত ও ন্যায়সংগত সেবা দিতে সংশ্লিষ্টদের আইন ও বিধিবিধান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন। বিচারিক কার্যক্রমে পক্ষপাত এড়িয়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির ওপরও গুরুত্ব দেন তিনি।
বরিশাল স্থানীয় সরকারের উপপরিচালক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার কাশফিয়া কবীর ঐশী ও জেলা আইসিটি অফিসার মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশ নিচ্ছেন। এতে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান এবং বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









