সেতু নির্মাণ শেষ, রাস্তা নেই
দেড় বছর ধরে পড়ে আছে কোটি টাকার অবকাঠামোনদী পারাপারের দুর্ভোগ কমাতে নির্মাণ করা হয়েছিল সেতু। কাজ শেষ হয়েছে দেড় বছর আগে। ব্যয় হয়েছে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা। কিন্তু সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক না থাকায় সেটি এখনো মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়নি। ফলে কোটি কোটি টাকা খরচ করে নির্মিত সেতুটি দাঁড়িয়ে আছে, অথচ এর ওপর দিয়ে যানবাহন চলাচলের স...