প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপ মণ্ডলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম রাতে এসআই দ্বীপ মণ্ডলকে থানা থেকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, এসআই দ্বীপ মণ্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিট কর্মকর্তা হওয়ার সুবাদে ওই এলাকার একটি প্রবাসীর বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল। এর জের ধরেই রোববার দুপুরে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয়রা তাকে ওই বসতবাড়ি থেকে আটক করেন। পরবর্তীতে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









