গাজীপুরে একটি ছয় চাকার কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৫ অক্টোবর) রাত ১টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানাধীন টঙ্গী-নরসিংদী মহাসড়কের পূবাইল কলেজ গেটসংলগ্ন রেলক্রসিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি ছয় চাকার কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালান ডিবি সদস্যরা।
তল্লাশিকালে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. দবিরুল ইসলাম ওরফে রাজীব (৩২) ও মুরাদ (২১) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দবিরুল ইসলাম ওরফে রাজীবের বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। বর্তমানে তিনি কুমিল্লার বড় পুকুরপাড় (ইপিজেড গেট) এলাকায় বসবাস করেন। অপর গ্রেপ্তার মুরাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় বসবাস করেন। জিএমপির ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৮ লাখ টাকা। গাঁজাসহ কাভার্ডভ্যানটি জব্দ করে আলামত হিসেবে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









