ঢাকঢোল বাজিয়ে উৎসবের আমেজ নিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে দেবীর বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
ঢাকের বাজনা, উলুধ্বনি আর আরতিতে মুখরিত হয়ে উঠবে ভাঙ্গুড়া উপজেলার পূজামণ্ডপগুলো। আলোকসজ্জা, উৎসবের সাজ, পূজামণ্ডপ, আশপাশসহ সব দিকেই বাহারি রঙ বলে দিচ্ছে উৎসব চলে এসেছে।
বর্ষ পঞ্জিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার মহালয়া আগামী ১০ অক্টোবর, মহাপঞ্চমী ১৬ অক্টোবর, মহাষষ্ঠী ১৭ অক্টোবর, মহাসপ্তমী ১৮ অক্টোবর, মহাষ্টমী ১৯ অক্টোবর, মহানবমী ২০ অক্টোবর ও ২১ অক্টোবর বিজয়া দশমী। এদিন শঙ্খনাদ, উলুধ্বনি, ঢাকঢোলের বাদ্য আর অশ্রুভেজা ভক্তির আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ এদিন কে জানান , ভাঙ্গুড়া উপজেলায় নিরাপদ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ ৬ অক্টোবর এবিষয়ে চুড়ান্ত মিটিং করবো। আশা করছি, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









