পাবনার ভাঙ্গুড়ায় আবাদি জমি ছেড়ে দেওয়ার কথা বলাকে কেন্দ্র করে মোছা. নারগিস পারভীন (৪২) নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার (৭ অক্টোবর) উপজেলার দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের আয়নাল মোল্লা (৪৫), তার স্ত্রী রোজিনা খাতুন (৪২), ছেলে হৃদয় (২৫) ও রিয়াদ (১৮)-এর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। আয়নাল মোল্লা দিয়ার পাড়া গ্রামের মৃত পলান মোল্লার ছেলে।
ভুক্তভোগী জানান, আবাদি জমি ছেড়ে দেওয়ার কথা বলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। নারগিস পারভীন ও নারগিস পারভীনের মায়ের জমি জোরপূর্বক আবাদ করে অভিযুক্তরা, জমি ছেড়ে দেওয়ার কথা বললে নারগিস পারভীনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যা করে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে। একপর্যায়ে নারগিস পারভীনকে দেশিও অস্ত্র কাচি দিয়ে কোপ দেওয়া হলে তিনি আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিউল আজম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









