গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট একযোগে কাজ করছে। পরিস্থিতি সামাল দিতে আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
টঙ্গীর ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটি ওষুধের কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে ৮টি ইউনিট ঘটনাস্থলের যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, একটি ওষুধ কোম্পানির কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজে যোগ দিয়েছে। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









