ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ মো. আনিছুর রহমান আনিছ (৩৫) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গত ১৩ অক্টোবর, ২০২৬ তারিখ রাতে পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে ঠাকুরগাঁও সদর থানাধীন জমিদারপাড়াস্থ সিরাজউদ্দৌলা রোড সংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আনিছুর রহমান পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বাকপুর সেনপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ৯ কেজি গাঁজা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আনিছুর রহমানের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা, আখাউড়া রেলওয়ে থানা ও পঞ্চগড় সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









