রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

একুশের প্রথম প্রহরে এমপি দিপু ভূঁইয়ার শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম

আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

একুশের প্রথম প্রহরে এমপি দিপু ভূঁইয়ার শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

রাত ১২টা ১ মিনিটে রূপগঞ্জবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। গভীর নীরবতা আর শ্রদ্ধাভরে দাঁড়িয়ে উপস্থিত সবাই ভাষাশহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এমপি দিপু ভূঁইয়ার পুষ্পার্ঘ্য অর্পণের পরপরই শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে ফুলের ঢল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ হাতে ফুল নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে শহীদ মিনারে এসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ভাষা আন্দোলনের স্মরণীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

রূপগঞ্জে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহর থেকে শুরু করে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ভাষাশহীদদের স্মরণ করা হবে বলে স্থানীয় প্রশাসন ও আয়োজক সূত্রে জানা গেছে।

সাকের/রূপগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.