রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের টুরিস্ট স্পটে পরিণত করা হবে: ব্যারিস্টার মীর হেলাল

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের টুরিস্ট স্পটে পরিণত করা হবে: ব্যারিস্টার মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সবাইকে সাথে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে। তিনি বলেন, হাটহাজারীতে কোন অপরাধকে একচুল পরিমাণ ঠাঁই দেওয়া হবে না। দল, গোত্র, সংগঠনের নাম বিক্রি করে অবৈধ দখলদারিত্ব, সরকারি জায়গা দখল, খাল দখলসহ  যেকোনো অপরাধের বিরুদ্ধে সকলে মিলে জিরো টলারেন্স পলিসি গ্রহণ করেছি। আইন অনুযায়ী সবার বিচার নিশ্চিত করা হবে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) হাটহাজারী উপজেলা পরিষদ হল রুমে  উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য্যের অপার সম্ভাবনা রয়েছে।

ব্যারিস্টার হেলাল বলেন, এ সময় বলেন সবাইকে সঙ্গে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে। প্রতিমন্ত্রী তার বক্তব্যে একইসাথে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক সুবিধা নিশ্চিত করতে পাঁচ বছরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে  হাটহাজারীতে পৌঁছে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আবারও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এরপর প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সভায় চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ বোস্তামীর আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সরকারি জমি ও খাল বেদখলমুক্ত করতে আইনি প্রক্রিয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।  

তিনি বলেন, বেদলখল হয়ে যাওয়া খালগুলো পরিমাপ পূর্বক পুনরুদ্ধার করে নাব্যতা ফিরিয়ে আনা হবে, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন। একই সঙ্গে যানজট নিরসনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে চৌধুরীহাট, বড়দিঘীর পাড় ও অক্সিজেন এলাকা পর্যন্ত যানজট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এ কাজে সামাজিকভাবে স্বেচ্ছাসেবকদের সম্পৃত্ত করারও আহ্বান জানান তিনি।

সভায় নিজেকে হাটহাজারী আসনের সবার প্রতিনিধি উল্লেখ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, নির্বাচিত হওয়ার পর আমি হাটহাজারীর পাঁচ লাখ মানুষের অভিভাবক। দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবো। উন্নয়ন কর্মকান্ডে কোনো রাজনৈতিক বিভেদ রাখা হবে না।

মীর হেলাল বলেন, চৌধুরীহাট এলাকার সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে আরো কয়েকটি সড়কের কাজ শুরু হবে। যেসব রাস্তার অনুমোদন বা অর্থায়ন এখনো হয়নি, সেগুলোর তালিকা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

হাটহাজারী পৌরসভার নাগরিকদের হোল্ডিং টেক্স প্রদানে ভোগান্তির বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাটহাজারীতে ১৭টি সরকারি দপ্তরের পাশাপাশি আরো প্রায় ২৭টি দপ্তর রয়েছে। সমন্বিতভাবে কাজ করলে ছোটখাটো সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব। 

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে বিষয়ে মীর হেলাল বলেন, সারা দেশের ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। এখানে দল, ধর্ম, গোত্র বা শ্রেণিভেদে কোনো বৈষম্য থাকবে না। হাটহাজারীতে হতদরিদ্র, দরিদ্র, নিম্নমধ্যবিত্ত ও সচল-এই চার শ্রেণিতে তালিকা প্রস্তুতের কাজ শুরু হবে। 

তিনি বলেন, আমি আগে যেমন সাধারণ মানুষ ছিলাম, এখনো তেমনই আছি। হাটহাজারীর সন্তান হিসেবে মানুষের সেবায় কাজ করে যেতে চাই।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফোরকান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহেদ আরমান, র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ সাইফুর রহমান, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকের হোসেন, সদস্য সচিব মো. ওহিদুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনিসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপির দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর/চট্টগ্রাম/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের টুরিস্ট স্পটে পরিণত করা হবে: ব্যারিস্টার মীর হেলাল | The Daily Adin