বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সড়ক দুর্ঘটনায় তরুণ দলের নেতা নিহত

আড়াইহাজার উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম

আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম

সড়ক দুর্ঘটনায় তরুণ দলের নেতা নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি গ্রামের বাসিন্দা ও বিএনপির দুপ্তারা ইউনিয়ন তরুণ দলের নেতা সোহান (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের ছনপাড়া বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহানের মোটরসাইকেল একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সোহানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোহান/আড়াইহাজার/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.