পাবনার ভাঙ্গুড়ায় বড়াল ব্রিজ রেলসেতু এলাকায় ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম (১০) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের বাসিন্দা মো. আশরাফ ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়াল ব্রিজ রেলসেতু এলাকায় ট্রেনের ধাক্কায় সামিউলের মৃত্যু হয়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানা যায়নি।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









