যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিয়ামিতে অনুষ্ঠেয় গ্রুপ অব টোয়েন্টি (জি২০) শীর্ষ সম্মেলনে অংশ নিতে পারেন, যদিও তার অংশগ্রহণের বিষয়ে ওয়াশিংটন এখনও নিশ্চিত হয়নি।’’
বুধবার (২১ অক্টোবর) ভারতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রুবিও ভারতে সাংবাদিকদের বলেন, ‘‘মিয়ামির সম্মেলনেও পুতিনের আসার সম্ভাবনা আছে, যদিও এ বিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোনও তথ্য নেই।”
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মিয়ামির জি২০ শীর্ষ সম্মেলনে নাকি আটলান্টার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন, এমন একটি প্রশ্নের জবাবে রুবিও এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘রাশিয়ানদের জি২০-র অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই এই প্রতিটি শীর্ষ সম্মেলনে তাদের প্রতিনিধিত্ব থাকবে।’’
লাভরভ নিজে আটলান্টার বৈঠকে যোগ দেবেন কি না, জানতে চাইলে রুবিও বলেন, ‘‘তিনি তা জানেন না, তবে ধারণা করছেন তিনি আসতে পারেন।’’
তিনি আরও বলেন, ‘‘আমি জানি না, তিনি নিজে আসছেন কি না। আমার ধারণা, তিনি আসতে পারেন। আমাদের সঙ্গে সর্বশেষ যোগাযোগের সময় তিনি আসবেন বলে জানিয়েছিলেন। তারা জি২০-র সদস্য, তাই ওই বৈঠকে তারা থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









