সিরাজগঞ্জের তাড়াশের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবদলের আহবায়ক আলামিন শেখ।
মঙ্গলবার মহানবমী রাতে বারুহাস ইউনিয়নে অবস্থিত পাঁচটি মন্ডবই পরিদর্শন শেষে মন্দির কমিটিকে আর্থিক উপহার প্রদান করেন তিনি। সেখানে মণ্ডপ পরিচালনা ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করে উৎসবের শান্তিময় পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় তার সাথে তাড়াশ উপজেলা যুবদলের দুজনেই যুগ্ন আহবায়ক মিলন হোসেন খান ও শুকুর মির্জা সহ ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









