লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণের পর ছুরিকাঘাতের ঘটনায় বিএনপি নেতাসহ চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় সুজন প্রকাশ সাইফুল (৩২) নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের খাশেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবাদুল্লাহ গাজী এবং জাহিদ, রায়হান ও সফিক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাশেরহাট বাজারে হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত এবাদুল্লাহ গাজী ও জাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপর দুজন রায়হান ও সফিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা সুজন প্রকাশ সাইফুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি ভোলা সদর থানার শ্যামপুর বেদুয়া এলাকার মৃত রফিক মিয়ার ছেলে।
ঘটনার পর খাশেরহাট বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতে আহত করার অভিযোগে সুজন প্রকাশ সাইফুল নামে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ককটেল বিস্ফোরণে আতঙ্ক, পরে ছুরিকাঘাত; আহত ৪
রায়পুর (লক্ষ্মীপুর)

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন