রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

টঙ্গীতে বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযান

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

টঙ্গীতে বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযান

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত শাপলা ফুড লিমিটেড কারখানায় বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে থেকে দুপুর পর্যন্ত কারখানাটিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিপিসি র‍্যাব-১ উত্তরার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম (বিপিএম) এবং ক্যাপ্টেন ইফতেখার আহমেদ।

অভিযানে কারিগরি ও আইনি সহায়তায় উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় গাজীপুরের পরিদর্শক (মেট্রোলজি) আফসানা ইসলাম (কেয়া) এবং র‍্যাব সদর দপ্তর ঢাকার আইন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. জোবায়ের।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে ভোক্তা অধিকার লঙ্ঘন এবং ওজন ও মানদণ্ড সংক্রান্ত বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী ১ লাখ টাকা, বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ওজন ও মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬/৫২ ধারা অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট ৩ লাখ টাকা নগদ আদায় করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

শাহীন/গাজীপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.