পটুয়াখালীর দুমকীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার, পাংগাশিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. ফেরদৌস আলম, উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহসভাপতি মো. সাইদুর রহমান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনা অনুপ্রেরণা জোগাবে। দলীয় ঐক্য বজায় রেখে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









