বিশ্ব জাকের মঞ্জিল খাজা বাবা ফরিদপুরীর পবিত্র ওরশ শরিফ-২০২৭ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাওয়াতি ও প্রচারমূলক র্যালি করেছে জাকের পার্টি ও সহযোগী সংগঠন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার ইছাখালী মোড় থেকে র্যালিটি বের হয়। এটি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি জোবায়ের আলম ভূঁইয়ার সভাপতিত্বে র্যালিতে নেতৃত্ব দেন কায়েতপাড়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শরিফ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টির নেতা মোহাম্মদ আলামিন দেওয়ান, আরমান মোল্লা, মো. ইব্রাহিম মিয়া, জসীম উদ্দিন, নীরব, সজল মোল্লা, ছাত্র ফ্রন্ট নেতা গোলাম ফয়সালসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
পথসভায় বক্তারা বলেন, বিশ্ব ওরশ শরিফ-২০২৭ উপলক্ষে ধর্মপ্রাণ মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। তাঁরা ওরশ শরিফের সার্বিক সফলতা কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








