রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ এএম

আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ এএম

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রমজানের ৯ম দিনে রাজধানী ঢাকার পল্লবী  প্রিন্স কিচেন কনভেনশন সেন্টারে  ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি(পাবনা জেলাধীন আংশিক সাথিয়া, বেড়া,আমিনপুর থানা) আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কাশিনাথপর এর কৃতি সন্তান বাংলাদেশ  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মেম্বার প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  কাশিনাথপুরের কৃতি সন্তান জনাব মোঃ সাইদুর রহমান খান,(সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), জনাব মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, (এমডি ও সিইও,যমুনা ব্যাংক পিএলসি), অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, (প্রাক্তন উপ-উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি),ড. খন্দকার রহিমুজ্জামান,(সাবেক ব্যাংক কর্মকর্তা),সাংবাদিক পারভেজ খান (সিইও, দৈনিক রূপালী বাংলাদেশ), মোহাম্মদ খাইরুজ্জামান কামাল (সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক, বাসস),জনাব মোঃ সাইদুল ইসলাম, পরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিনাথপুরের কৃতি সন্তান ব্যাংক কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলাম। 

ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত পাবনা জেলার বৃহত্তর কাশিনাথপুর এর সবাইকে নিয়ে গঠিত ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সংগঠনটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন।  অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে এমন আয়োজনকে সাধুবাদ জানানো হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুর এলাকার সকলের মধ্যে পারস্পরিক ভাতৃত্ববোধ গড়ে উঠবে । 

উপস্থিত অতিথিবৃন্দ বলেন ঢাকাতে এমন আয়োজন এর আগে কখনোই হয়নি। এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে পরবো। সংগঠনের গ্রুপ এডমিন সদস্য মোঃ আসাদুজ্জামান সুজন এডমিন গ্রুপের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন।
সভাপতি বক্তব্য শেষে হাফেজ দেলোয়ার হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। 

উল্লেখ্য উত্তর বঙ্গের প্রবেশদ্বার কাশিনাথপুর, পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অবস্থিত।কাশীনাথপুরের দক্ষিণ-পশ্চিমে আহম্মদপুর ও ক্ষেতুপাড়া ইউনিয়ন, উত্তরে চাকলা ও করমজা ইউনিয়ন, পূর্বে জাতসাখিনি ইউনিয়ন দ্বারা বেষ্টিত। কাশীনাথপুরের দক্ষিণ দিক দিয়ে আত্রাই নদী প্রবাহিত।

উল্লেখ্য ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি ২০২৪ ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল এর মাধ্যমে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ঈদে দূস্থদের মাঝে খাবার বিতরণ,বাস,লঞ্চ ও ফেরি ঘাটে ঈদে চলাচল যাত্রীদের জন্য সচেতনতা মূলক ব্যানার ও ফেস্টুন লাগানো,  কাশিনাথপুরের চা চক্র ও স্কুল মাঠ পরিস্কার অভিযান, দেশের ভয়াবহ বন্যায় বিমান বাহিনীর কাছে বন্যার্তদের জন্য খাবার বিতরণ, বৃহত্তর কাশিনাথপুর এলাকার এতিমখানায় শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা উপকরণ  (ব্যাগ খাতা কলম) বিতরণ, আর্থিক অসচ্ছল অসুস্থ রোগীর আর্থিক সহায়তা প্রদান উল্লেখযোগ্য।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.