বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরান খামেনি হত্যার প্রতিশোধ নেবে: পেজেশকিয়ান

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম

আপডেট: ০১ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম

ইরান খামেনি হত্যার প্রতিশোধ নেবে: পেজেশকিয়ান

ইরান সর্ব শক্তি দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেবে উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার ও দায়িত্ব।’

রোববার (১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।

খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করে প্রেসিডেন্ট বলেন, ‘এই অপরাধের পরিকল্পনাকারী, যারা অপরাধের নির্দেশ দিয়েছে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্তব্য।’

তিনি আরও বলেন, ‘অপরাধীদের ওপর হামলাকে ইরান তার কর্তব্য এবং বৈধ অধিকার বলে মনে করে। তাদের ওপর হামলার দায়িত্ব ও বাধ্যবাধকতা পূরণে ইরান তার সব শক্তি নিবেদন করবে। আমাদের সর্বোচ্চ নেতা খামেনি ও উচ্চপদস্থ কমান্ডারদের হত্যার প্রতিশোধ নেব।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.