পটুয়াখালী নদীবন্দরের প্রবেশমুখে যে নাব্যতা সংকট তৈরি হয়েছে তা ঈদের আগেই সমাধানের আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
রোববার (১ মার্চ) পটুয়াখালী নদী বন্দর ও আশপাশের ডুবোচর ও ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
আলতাফ হোসেন বলেন, ঈদের আগে-পরে যাত্রীদের প্রয়োজনে একাধিক লঞ্চ চলাচল করবে তাই নৌপথ চালু রাখতে আগে থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে। স্রোতের সাথে বালি এসে নাব্যতা সংকট তৈরী হয়, এ জন্য প্রতিবছর মেইনটেইন্যান্স ড্রেজিং করতে হয়। তবে স্থায়ী নদী শাসনের জন্য প্রকল্প নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত সময়ে ড্রেজিং এর নামে ব্যাপক লুটতরাজ হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যাতে না হয় সে বিষয়ে আমরা সজাগ থাকবো।
এ সময় বন্দরের সহকারী পরিচালক জাকি শাহরিয়ার ড্রেজিংয়ের বিষয় তাকে বিস্তারিত তথ্য দেন।
পরিদর্শন কালে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়েজীদ পান্না, এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, এ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন, এ্যাডভোকেট মো. আনিসুর রহমান, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান রুমি, এ্যাডভোকেট আল-আমিন সুজন, জেসমিন জাফরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









