রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

অপরাধীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৫:৫৮ পিএম

আপডেট: ০১ মার্চ ২০২৬, ০৫:৫৮ পিএম

অপরাধীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে সক্রিয় শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজকে দ্রুত আইনের আওতায় আনা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, `অপরাধীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে। কাউকে রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ে ছাড় দেওয়া হবে না।’

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অবৈধ অস্ত্রই সন্ত্রাসের মূল শক্তি। এ কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও অস্ত্রের তালিকা পুনঃযাচাই করা হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় বা নীতিমালার বাইরে দেওয়া লাইসেন্স বাতিল করা হবে এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সংস্কার কার্যক্রম চলছে। মাঠ পর্যায়ে বাহিনীগুলোর সমন্বয় বাড়ানো হয়েছে, যাতে অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা যায়।’

তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যারা সন্ত্রাস, চাঁদাবাজি বা অপরাধে জড়িত, তাদের সবাইকে আইনের মুখোমুখি করা হবে। সময় লাগলেও কেউ রেহাই পাবে না।’

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.