ময়মনসিংহের নান্দাইলে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২রা মার্চ) দুপুর ১২ টায় উপজেলা জিয়া হলের সামনে এ প্রণোদনা বিতরণ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
এ প্রণোদনার আওতায় উপজেলার ২০ জন কৃষক ও কৃষাণীদের মাঝে ১শত কেজি হলুদ, ৫ কেজি এমওপি, ৫ কেজি ডিএপি রাসায়নি সার তাদের মাঝে বিতরণ করা হয়।
প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান সুমন, মাহমুদ হাসান মাসুম, নুরুল হক, শরীফুল আলম সহ প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









