চাঁপাইনবাবগঞ্জের দুই কৃতী সন্তান
একজনের হাতে বীজ, অন্যজনের হাতে বইকিছু মানুষ আছেন, যাদের জীবনের গল্প কোনো পুরস্কারের সনদে লেখা থাকে না। তাদের গল্প লেখা থাকে রাস্তার ধারে বেড়ে ওঠা একটি গাছের ছায়ায়, পুরোনো কোনো বইয়ের পাতায়, কিংবা এমন একজন মানুষের স্মৃতিতে, যিনি একদিন তাদের কাছ থেকে সামান্য সাহায্য পেয়েছিলেন।